নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৫ পিএম, ২০২২-০৪-০৪
রাঙ্গামাটির বিলাইছড়িতে পারিবারিক কলহের জেরে স্বামীর লাঠির আঘাতে এক স্ত্রী'র মৃত্যু হয়েছে।নিহত নারীর নাম পাইংগুংচিং মার্মা(৩৫), পিতাঃ খুইল্যা অং মার্মা। নিহত নারীর ঘাটক স্বামীর নাম অংচাথুই মার্মা (৩৮), তাদের নিজ বাড়ী ২ নং কেংড়াছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেরাংছড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
বিলাইছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রউফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার (১ এপ্রিল) রাতে পারিবারিক কলহের একপর্যায়ে স্বামী বাঁশের লাঠি দিয়ে পিটানোর সময় মাথায় আঘাত লাগলে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।
পরে আশেপাশের ২/৩ জন লোক এসে তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশনারীজ হাসপাতালে নিয়ে গেলে, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২ এপ্রিল) বিকালে সে মারা যায়।
তিনি জানান, আমরা আজকে সকালে খবর পেয়ে সেখানে একটি পুলিশের টীম পাঠিয়েছি। নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি পাঠানো হয়েছে। তিনি আরও জানান, স্থানীয়দের সহায়তায় নিহত নারীর স্বামীকে আতক করে বর্তমানে থানায় রাখা হয়েছে। এবং তার বিরুদ্ধে মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited